ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৫টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ফয়সল আমীন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনেবিস্তারিত…
সাতক্ষীরার নিউজ স্পেশাল
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময় এরবিস্তারিত…









